Landscape MP4 Vertical MP4

সূরা আল-বাকারা — আয়াত 50 (বাংলা) — ভিডিও

আল-বাকারা • আয়াত 50 এর মধ্যে 286 • বাংলা


وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ 50
অনুবাদ:
আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে। আল-বাকারা ২:৫০
তাফসির:
৫০. তোমরা আমার নিয়ামতগুলোর কথা স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরের বুক চিরে কয়েকটি শুকনো রাস্তা বের করে দিয়েছি। যাতে তোমরা তা দিয়ে চলে যেতে পারো। এভাবেই আমি তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। আর আমি তোমাদের শত্রæ ফিরআউন ও তার বাহিনীকে তোমাদের চোখের সামনেই ডুবিয়ে সারলাম। তোমরা তা নিজেদের চোখেই দেখতে পেয়েছো।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-বাকারা • আয়াত 49 পরের আল-বাকারা • আয়াত 51