Landscape MP4 Vertical MP4

সূরা আল-বাকারা — আয়াত 73 (বাংলা) — ভিডিও

আল-বাকারা • আয়াত 73 এর মধ্যে 286 • বাংলা


فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَىٰ وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ 73
অনুবাদ:
অতঃপর আমি বললামঃ গরুর একটি খন্ড দ্বারা মৃতকে আঘাত কর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শণ সমূহ প্রদর্শন করেন-যাতে তোমরা চিন্তা কর। আল-বাকারা ২:৭৩
তাফসির:
৭৩. অতঃপর আমি তোমাদেরকে বললাম: তোমরা যবাইকৃত গাভীটির একাংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। এতে করে আল্লাহ তা‘আলা তাকে দ্রæত জীবিত করে দিবেন যাতে সে হত্যাকারীর পরিচয় দিতে পারে। তারা তা করার পর লোকটি তার হত্যাকারীর সংবাদ দিয়ে দিলো। বস্তুতঃ এ মৃতকে জীবিত করার ন্যায় আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন সকল মৃতকেই জীবিত করবেন। মূলতঃ তিনি তোমাদেরকে তাঁর কুদরতের সুস্পষ্ট প্রমাণাদিই দেখাচ্ছেন। যাতে তোমরা তা বুঝে তাঁর উপর সত্যিকারার্থে ঈমান আনতে পারো।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-বাকারা • আয়াত 72 পরের আল-বাকারা • আয়াত 74