Landscape MP4 Vertical MP4

সূরা আল-মু'মিনুন — আয়াত 30 (বাংলা) — ভিডিও

আল-মু'মিনুন • আয়াত 30 এর মধ্যে 118 • বাংলা


إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ وَإِنْ كُنَّا لَمُبْتَلِينَ 30
অনুবাদ:
এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী। আল-মু'মিনুন ২৩:৩০
তাফসির:
৩০. নিশ্চয়ই উপরোল্লিখিত নূহ (আলাইহিস-সালাম) ও তাঁর সাথের মু’মিনদেরকে নাজাত দেয়া, কাফিরদেরকে ধ্বংস করা, রাসূলদেরকে সাহায্য করা ও তাঁদের প্রতি মিথ্যারোপকারীদেরকে ধ্বংস করার মাঝে আমার কুদরতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমি নূহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়ের নিকট তাঁকে পাঠিয়ে তাদেরকে মূলতঃ পরীক্ষা করেছি। যাতে মু’মিন কাফির থেকে এবং অনুগত পাপী থেকে সুস্পষ্টভাবে পৃথক হয়ে যায়।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-মু'মিনুন • আয়াত 29 পরের আল-মু'মিনুন • আয়াত 31