সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন? আস-সাফফাত ৩৭:৯৫ ⧉
তাফসির:
৯৫. ইবরাহীম (আলাইহস-সালাম) দৃঢ়তার সাথে তাদের মুকাবিলা করলেন এবং তাদেরকে ধমকির স্বরে বললেন: তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন দেবতার ইবাদাত করো যাদেরকে তোমরা নিজ হাতে তৈরী করেছ?!