Landscape MP4 Vertical MP4

সূরা আন-নিসা — আয়াত 68 (বাংলা) — ভিডিও

আন-নিসা • আয়াত 68 এর মধ্যে 176 • বাংলা


وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا 68
অনুবাদ:
আর তাদেরকে সরল পথে পরিচালিত করব। আন-নিসা ৪:৬৮
তাফসির:
তাফসীরের অংশ আন-নিসা ৪:৬৬
৬৬-৬৮. যদি আমি তাদের উপর একে অপরকে হত্যা করা অথবা তাদের ঘরসমূহ থেকে বের হওয়া ফরয করে দিতাম তাদের কিছু সংখ্যক ছাড়া কেউই আমার আদেশ মানতো না। তাই তারা যেন এ ব্যাপারে আল্লাহর প্রশংসা করে যে, তিনি তাদের উপর কঠিন কোন কিছু চাপিয়ে দেননি। যদি তারা আল্লাহর আনুগত্যের উপদেশ মাফিক কাজ করতো তাহলে তা বিরুদ্ধাচরণের চেয়ে অনেক উত্তম ও তাদের ঈমান আরো পরিপক্ক হতো। আর আমি তাদেরকে আমার পক্ষ থেকে মহা প্রতিদান দিতাম এবং তাদেরকে আল্লাহ ও তাঁর জান্নাতের দিকে পৌঁছিয়ে দেয় এমন পথে চলার তাওফীক দিতাম।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আন-নিসা • আয়াত 67 পরের আন-নিসা • আয়াত 69