Landscape MP4 Vertical MP4

সূরা আল-মুমতাহিনা — আয়াত 13 (বাংলা) — ভিডিও

আল-মুমতাহিনা • আয়াত 13 এর মধ্যে 13 • বাংলা


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ 13
অনুবাদ:
মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে। আল-মুমতাহিনা ৬০:১৩
তাফসির:
১৩. হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো এবং তাঁর প্রবর্তিত বিধান অনুযায়ী আমল করে থাকো তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব করো না যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন এবং যারা পরকালে বিশ্বাসী নয়। বরং তারা সে ব্যাপারে এমনই নিরাশ যেমন তারা নিজেদের মৃতজনদের তাদের নিকট ফেরত আসার ব্যাপারে নিরাশ। যেহেতু তারা পুনরুত্থানে অবিশ্বাসী।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-মুমতাহিনা • আয়াত 12 পরের আস-সাফ • আয়াত 1