অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার। আল-বালাদ ৯০:১৭ ⧉
তাফসির:
১৭. অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়নকারী এবং পরস্পর আনুগত্যের কাজ সম্পাদন, পাপ থেকে দূরে অবস্থান, বিপদে ধৈর্য ধারণ ও সর্বোপারি আল্লাহর বান্দাদের সাথে দয়া প্রদর্শনের উপদেশ প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়া।