Landscape MP4 Vertical MP4

সূরা আল-বাকারা — আয়াত 40 (বাংলা) — ভিডিও

আল-বাকারা • আয়াত 40 এর মধ্যে 286 • বাংলা


يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ 40
অনুবাদ:
হে বনী-ইসরাঈলগণ, তোমরা স্মরণ কর আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ কর আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় কর আমাকেই। আল-বাকারা ২:৪০
তাফসির:
৪০. হে ইয়াকুব নবীর সন্তানরা! তোমরা নিজেদের উপর ধারাবাহিক নাযিলকৃত নিয়ামতসমূহকে স্মরণ করো এবং সেগুলোর কৃতজ্ঞতা আদায় করো। উপরন্তু আমার সাথে কৃত ওয়াদাগুলো তোমরা ভালোভাবে পূরণ করো। আর তা হলো আমার ও আমার রাসূলদের উপর ঈমান আনা এবং আমার দেয়া শরীয়তসমূহের উপর আমল করা। তোমরা যদি তা পূরণ করো তাহলে আমিও আমার দেয়া ওয়াদাটুকু পূরণ করবো। যা হবে দুনিয়ার সুসমৃদ্ধ জীবন ও পরকালের উত্তম প্রতিদান। আর তোমরা আমাকেই ভয় করো এবং আমার সাথে কৃত ওয়াদা কখনো ভঙ্গ করো না।
X Facebook Minutemailer Stellar WhatsApp Reddit
সম্পূর্ণ সূরার ভিডিওতে যান
আগের আল-বাকারা • আয়াত 39 পরের আল-বাকারা • আয়াত 41