সূরা আল-কিয়ামাহ (পুনরুত্থান) — سُورَةُ القيامة
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ i
▶ 75:1আমি শপথ করি কেয়ামত দিবসের (১)
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ i
▶ 75:2আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- (২)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ i
▶ 75:3মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? (৩)
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ i
▶ 75:4পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। (৪)
بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ i
▶ 75:5বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় (৫)
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ i
▶ 75:6সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে? (৬)
فَإِذَا بَرِقَ الْبَصَرُ i
▶ 75:7যখন দৃষ্টি চমকে যাবে (৭)
وَخَسَفَ الْقَمَرُ i
▶ 75:8চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। (৮)
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ i
▶ 75:9এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে- (৯)
يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ i
▶ 75:10সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ? (১০)
كَلَّا لَا وَزَرَ i
▶ 75:11না কোথাও আশ্রয়স্থল নেই। (১১)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ i
▶ 75:12আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। (১২)
يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ i
▶ 75:13সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। (১৩)
بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ i
▶ 75:14বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। (১৪)
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ i
▶ 75:15যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। (১৫)
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ i
▶ 75:16তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। (১৬)
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ i
▶ 75:17এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। (১৭)
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ i
▶ 75:18অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। (১৮)
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ i
▶ 75:19এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। (১৯)
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ i
▶ 75:20কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস (২০)
وَتَذَرُونَ الْآخِرَةَ i
▶ 75:21এবং পরকালকে উপেক্ষা কর। (২১)
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ i
▶ 75:22সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। (২২)
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ i
▶ 75:23তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। (২৩)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ i
▶ 75:24আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে। (২৪)
تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ i
▶ 75:25তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে। (২৫)
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ i
▶ 75:26কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে। (২৬)
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ i
▶ 75:27এবং বলা হবে, কে ঝাড়বে (২৭)
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ i
▶ 75:28এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে। (২৮)
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ i
▶ 75:29এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। (২৯)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ i
▶ 75:30সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে। (৩০)
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ i
▶ 75:31সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি; (৩১)
وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ i
▶ 75:32পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। (৩২)
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ i
▶ 75:33অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে। (৩৩)
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ i
▶ 75:34তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। (৩৪)
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ i
▶ 75:35অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ। (৩৫)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى i
▶ 75:36মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (৩৬)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ i
▶ 75:37সে কি স্খলিত বীর্য ছিল না? (৩৭)
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ i
▶ 75:38অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। (৩৮)
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ i
▶ 75:39অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। (৩৯)
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ i
▶ 75:40তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? (৪০)