সূরা আত্ব-তারিক (রাতের আগন্তুক) — سُورَةُ الطارق
وَالسَّمَاءِ وَالطَّارِقِ i
▶ 86:1শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। (১)
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ i
▶ 86:2আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? (২)
النَّجْمُ الثَّاقِبُ i
▶ 86:3সেটা এক উজ্জ্বল নক্ষত্র। (৩)
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ i
▶ 86:4প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। (৪)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ i
▶ 86:5অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। (৫)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ i
▶ 86:6সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (৬)
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ i
▶ 86:7এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। (৭)
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ i
▶ 86:8নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। (৮)
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ i
▶ 86:9যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে (৯)
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ i
▶ 86:10সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। (১০)
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ i
▶ 86:11শপথ চক্রশীল আকাশের (১১)
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ i
▶ 86:12এবং বিদারনশীল পৃথিবীর (১২)
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ i
▶ 86:13নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। (১৩)
وَمَا هُوَ بِالْهَزْلِ i
▶ 86:14এবং এটা উপহাস নয়। (১৪)
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا i
▶ 86:15তারা ভীষণ চক্রান্ত করে (১৫)
وَأَكِيدُ كَيْدًا i
▶ 86:16আর আমিও কৌশল করি। (১৬)
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا i
▶ 86:17অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। (১৭)