সূরা আল-বালাদ (নগরী) — سُورَةُ البلد
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ i
90:১আমি এই নগরীর শপথ করি (১)
وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ i
90:২এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই। (২)
وَوَالِدٍ وَمَا وَلَدَ i
90:৩শপথ জনকের ও যা জন্ম দেয়। (৩)
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ i
90:৪নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি। (৪)
أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ i
90:৫সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ? (৫)
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا i
90:৬সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি। (৬)
أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ i
90:৭সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি? (৭)
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ i
90:৮আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয় (৮)
وَلِسَانًا وَشَفَتَيْنِ i
90:৯জিহবা ও ওষ্ঠদ্বয় ? (৯)
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ i
90:১০বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি। (১০)
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ i
90:১১অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। (১১)
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ i
90:১২আপনি জানেন, সে ঘাঁটি কি? (১২)
فَكُّ رَقَبَةٍ i
90:১৩তা হচ্ছে দাসমুক্তি (১৩)
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ i
90:১৪অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান। (১৪)
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ i
90:১৫এতীম আত্বীয়কে (১৫)
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ i
90:১৬অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে (১৬)
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ i
90:১৭অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার। (১৭)
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ i
90:১৮তারাই সৌভাগ্যশালী। (১৮)
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ i
90:১৯আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা। (১৯)
عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ i
90:২০তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। (২০)