সূরা আল-ওয়াকিয়া (ঘটনাটি) — سُورَةُ الواقعة
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ i
▶ 56:1যখন কিয়ামতের ঘটনা ঘটবে (১)
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ i
▶ 56:2যার বাস্তবতায় কোন সংশয় নেই। (২)
خَافِضَةٌ رَافِعَةٌ i
▶ 56:3এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। (৩)
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا i
▶ 56:4যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। (৪)
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا i
▶ 56:5এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। (৫)
فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا i
▶ 56:6অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। (৬)
وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً i
▶ 56:7এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে। (৭)
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ i
▶ 56:8যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা। (৮)
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ i
▶ 56:9এবং যারা বামদিকে, কত হতভাগা তারা। (৯)
وَالسَّابِقُونَ السَّابِقُونَ i
▶ 56:10অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। (১০)
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ i
▶ 56:11তারাই নৈকট্যশীল (১১)
فِي جَنَّاتِ النَّعِيمِ i
▶ 56:12অবদানের উদ্যানসমূহে (১২)
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ i
▶ 56:13তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। (১৩)
وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ i
▶ 56:14এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে। (১৪)
عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ i
▶ 56:15স্বর্ণ খচিত সিংহাসন। (১৫)
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ i
▶ 56:16তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। (১৬)
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ i
▶ 56:17তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা। (১৭)
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ i
▶ 56:18পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে (১৮)
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ i
▶ 56:19যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না। (১৯)
وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ i
▶ 56:20আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে (২০)
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ i
▶ 56:21এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। (২১)
وَحُورٌ عِينٌ i
▶ 56:22তথায় থাকবে আনতনয়না হুরগণ (২২)
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ i
▶ 56:23আবরণে রক্ষিত মোতির ন্যায় (২৩)
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ i
▶ 56:24তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। (২৪)
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا i
▶ 56:25তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না। (২৫)
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا i
▶ 56:26কিন্তু শুনবে সালাম আর সালাম। (২৬)
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ i
▶ 56:27যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান। (২৭)
فِي سِدْرٍ مَخْضُودٍ i
▶ 56:28তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। (২৮)
وَطَلْحٍ مَنْضُودٍ i
▶ 56:29এবং কাঁদি কাঁদি কলায় (২৯)
وَظِلٍّ مَمْدُودٍ i
▶ 56:30এবং দীর্ঘ ছায়ায়। (৩০)
وَمَاءٍ مَسْكُوبٍ i
▶ 56:31এবং প্রবাহিত পানিতে (৩১)
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ i
▶ 56:32ও প্রচুর ফল-মূলে (৩২)
لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ i
▶ 56:33যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয় (৩৩)
وَفُرُشٍ مَرْفُوعَةٍ i
▶ 56:34আর থাকবে সমুন্নত শয্যায়। (৩৪)
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً i
▶ 56:35আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। (৩৫)
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا i
▶ 56:36অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। (৩৬)
عُرُبًا أَتْرَابًا i
▶ 56:37কামিনী, সমবয়স্কা। (৩৭)
لِأَصْحَابِ الْيَمِينِ i
▶ 56:38ডান দিকের লোকদের জন্যে। (৩৮)
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ i
▶ 56:39তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। (৩৯)
وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ i
▶ 56:40এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। (৪০)
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ i
▶ 56:41বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা। (৪১)
فِي سَمُومٍ وَحَمِيمٍ i
▶ 56:42তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে (৪২)
وَظِلٍّ مِنْ يَحْمُومٍ i
▶ 56:43এবং ধুম্রকুঞ্জের ছায়ায়। (৪৩)
لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ i
▶ 56:44যা শীতল নয় এবং আরামদায়কও নয়। (৪৪)
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ i
▶ 56:45তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। (৪৫)
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ i
▶ 56:46তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত। (৪৬)
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ i
▶ 56:47তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? (৪৭)
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ i
▶ 56:48এবং আমাদের পূর্বপুরুষগণও! (৪৮)
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ i
▶ 56:49বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ (৪৯)
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ i
▶ 56:50সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। (৫০)
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ i
▶ 56:51অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ। (৫১)
لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ i
▶ 56:52তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে (৫২)
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ i
▶ 56:53অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে (৫৩)
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ i
▶ 56:54অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। (৫৪)
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ i
▶ 56:55পান করবে পিপাসিত উটের ন্যায়। (৫৫)
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ i
▶ 56:56কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। (৫৬)
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ i
▶ 56:57আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না। (৫৭)
أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ i
▶ 56:58তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে। (৫৮)
أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ i
▶ 56:59তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? (৫৯)
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ i
▶ 56:60আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। (৬০)
عَلَىٰ أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ i
▶ 56:61এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না। (৬১)
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ i
▶ 56:62তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন? (৬২)
أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ i
▶ 56:63তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (৬৩)
أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ i
▶ 56:64তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ? (৬৪)
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ i
▶ 56:65আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট। (৬৫)
إِنَّا لَمُغْرَمُونَ i
▶ 56:66বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম; (৬৬)
بَلْ نَحْنُ مَحْرُومُونَ i
▶ 56:67বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম। (৬৭)
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ i
▶ 56:68তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (৬৮)
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ i
▶ 56:69তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি? (৬৯)
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ i
▶ 56:70আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না? (৭০)
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ i
▶ 56:71তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? (৭১)
أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ i
▶ 56:72তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ? (৭২)
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِلْمُقْوِينَ i
▶ 56:73আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। (৭৩)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ i
▶ 56:74অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। (৭৪)
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ i
▶ 56:75অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি (৭৫)
وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ i
▶ 56:76নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। (৭৬)
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ i
▶ 56:77নিশ্চয় এটা সম্মানিত কোরআন (৭৭)
فِي كِتَابٍ مَكْنُونٍ i
▶ 56:78যা আছে এক গোপন কিতাবে (৭৮)
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ i
▶ 56:79যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। (৭৯)
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ i
▶ 56:80এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। (৮০)
أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ i
▶ 56:81তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? (৮১)
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ i
▶ 56:82এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? (৮২)
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ i
▶ 56:83অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। (৮৩)
وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ i
▶ 56:84এবং তোমরা তাকিয়ে থাক (৮৪)
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَٰكِنْ لَا تُبْصِرُونَ i
▶ 56:85তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। (৮৫)
فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ i
▶ 56:86যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয় (৮৬)
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ i
▶ 56:87তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? (৮৭)
فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ i
▶ 56:88যদি সে নৈকট্যশীলদের একজন হয়; (৮৮)
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ i
▶ 56:89তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান। (৮৯)
وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ i
▶ 56:90আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় (৯০)
فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ i
▶ 56:91তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম। (৯১)
وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ i
▶ 56:92আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয় (৯২)
فَنُزُلٌ مِنْ حَمِيمٍ i
▶ 56:93তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। (৯৩)
وَتَصْلِيَةُ جَحِيمٍ i
▶ 56:94এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। (৯৪)
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ i
▶ 56:95এটা ধ্রুব সত্য। (৯৫)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ i
▶ 56:96অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। (৯৬)