সূরা আল-মুদ্দাসসির (আচ্ছাদিত) — سُورَةُ المدثر
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ i
74:১হে চাদরাবৃত! (১)
قُمْ فَأَنْذِرْ i
74:২উঠুন, সতর্ক করুন (২)
وَرَبَّكَ فَكَبِّرْ i
74:৩আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন (৩)
وَثِيَابَكَ فَطَهِّرْ i
74:৪আপন পোশাক পবিত্র করুন (৪)
وَالرُّجْزَ فَاهْجُرْ i
74:৫এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। (৫)
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ i
74:৬অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। (৬)
وَلِرَبِّكَ فَاصْبِرْ i
74:৭এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন। (৭)
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ i
74:৮যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে; (৮)
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ i
74:৯সেদিন হবে কঠিন দিন (৯)
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ i
74:১০কাফেরদের জন্যে এটা সহজ নয়। (১০)
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا i
74:১১যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন। (১১)
وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا i
74:১২আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি। (১২)
وَبَنِينَ شُهُودًا i
74:১৩এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি (১৩)
وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا i
74:১৪এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। (১৪)
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ i
74:১৫এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই। (১৫)
كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا i
74:১৬কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী। (১৬)
سَأُرْهِقُهُ صَعُودًا i
74:১৭আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। (১৭)
إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ i
74:১৮সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে (১৮)
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ i
74:১৯ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে! (১৯)
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ i
74:২০আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে! (২০)
ثُمَّ نَظَرَ i
74:২১সে আবার দৃষ্টিপাত করেছে (২১)
ثُمَّ عَبَسَ وَبَسَرَ i
74:২২অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে (২২)
ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ i
74:২৩অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে। (২৩)
فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ i
74:২৪এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয় (২৪)
إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ i
74:২৫এতো মানুষের উক্তি বৈ নয়। (২৫)
سَأُصْلِيهِ سَقَرَ i
74:২৬আমি তাকে দাখিল করব অগ্নিতে। (২৬)
وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ i
74:২৭আপনি কি বুঝলেন অগ্নি কি? (২৭)
لَا تُبْقِي وَلَا تَذَرُ i
74:২৮এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। (২৮)
لَوَّاحَةٌ لِلْبَشَرِ i
74:২৯মানুষকে দগ্ধ করবে। (২৯)
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ i
74:৩০এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)। (৩০)
وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ i
74:৩১আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়। (৩১)
كَلَّا وَالْقَمَرِ i
74:৩২কখনই নয়। চন্দ্রের শপথ (৩২)
وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ i
74:৩৩শপথ রাত্রির যখন তার অবসান হয় (৩৩)
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ i
74:৩৪শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয় (৩৪)
إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ i
74:৩৫নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম (৩৫)
نَذِيرًا لِلْبَشَرِ i
74:৩৬মানুষের জন্যে সতর্ককারী। (৩৬)
لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ i
74:৩৭তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। (৩৭)
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ i
74:৩৮প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী; (৩৮)
إِلَّا أَصْحَابَ الْيَمِينِ i
74:৩৯কিন্তু ডানদিকস্থরা (৩৯)
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ i
74:৪০তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। (৪০)
عَنِ الْمُجْرِمِينَ i
74:৪১অপরাধীদের সম্পর্কে (৪১)
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ i
74:৪২বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? (৪২)
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ i
74:৪৩তারা বলবেঃ আমরা নামায পড়তাম না (৪৩)
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ i
74:৪৪অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না (৪৪)
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ i
74:৪৫আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। (৪৫)
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ i
74:৪৬এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। (৪৬)
حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ i
74:৪৭আমাদের মৃত্যু পর্যন্ত। (৪৭)
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ i
74:৪৮অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না। (৪৮)
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ i
74:৪৯তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? (৪৯)
كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ i
74:৫০যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ। (৫০)
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ i
74:৫১হট্টগোলের কারণে পলায়নপর। (৫১)
بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً i
74:৫২বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক। (৫২)
كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ i
74:৫৩কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না। (৫৩)
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ i
74:৫৪কখনও না, এটা তো উপদেশ মাত্র। (৫৪)
فَمَنْ شَاءَ ذَكَرَهُ i
74:৫৫অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক। (৫৫)
وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ i
74:৫৬তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। (৫৬)