সূরা আল-ফাতিহা (সূচনা) — سُورَةُ الفاتحة
আরও 21টি নাম ⧉
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ i
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (১)
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ i
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। (২)
الرَّحْمَٰنِ الرَّحِيمِ i
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। (৩)
مَالِكِ يَوْمِ الدِّينِ i
যিনি বিচার দিনের মালিক। (৪)
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ i
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (৫)
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ i
আমাদেরকে সরল পথ দেখাও (৬)
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ i
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। (৭)