সূরা আল-আদিয়াত (দ্রুতগামী অশ্বারোহীগণ) — سُورَةُ العاديات
وَالْعَادِيَاتِ ضَبْحًا i
100:১শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের (১)
فَالْمُورِيَاتِ قَدْحًا i
100:২অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের (২)
فَالْمُغِيرَاتِ صُبْحًا i
100:৩অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের (৩)
فَأَثَرْنَ بِهِ نَقْعًا i
100:৪ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে (৪)
فَوَسَطْنَ بِهِ جَمْعًا i
100:৫অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- (৫)
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ i
100:৬নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। (৬)
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ i
100:৭এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত (৭)
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ i
100:৮এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত। (৮)
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ i
100:৯সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে (৯)
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ i
100:১০এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? (১০)
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ i
100:১১সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। (১১)