সূরা আল-হুমাজা (পরনিন্দাকারী) — سُورَةُ الهمزة
এছাড়াও পরিচিত:
al-Ḥuṭamah (চূর্ণকারী), Wayl li Kull Humazah (প্রত্যেক নিন্দুকের ধ্বংস)
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ i
104:১প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ (১)
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ i
104:২যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে (২)
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ i
104:৩সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! (৩)
كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ i
104:৪কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। (৪)
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ i
104:৫আপনি কি জানেন, পিষ্টকারী কি? (৫)
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ i
104:৬এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি (৬)
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ i
104:৭যা হৃদয় পর্যন্ত পৌছবে। (৭)
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ i
104:৮এতে তাদেরকে বেঁধে দেয়া হবে (৮)
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ i
104:৯লম্বা লম্বা খুঁটিতে। (৯)