সূরা আল-ফিল (হাতি) — سُورَةُ الفيل
এছাড়াও পরিচিত:
Alam Tara Kayfa (তুমি কি দেখনি কিভাবে)
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ i
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? (১)
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ i
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? (২)
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ i
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী (৩)
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ i
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। (৪)
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ i
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। (৫)