সূরা আল-হিজর (হিজর উপত্যকা — الحجر) (আয়াত 76)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




15 আল-হিজর(الحجر), আয়াত ৭৬

وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ 76 ٧٦

জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে। (৭৬)

তাফসির
৭৬ নিশ্চয় তা (ঐ জনপদের ধ্বংসস্তূপ) চালু পথের পাশে বিদ্যমান।
[১] অর্থাৎ, চলাচলের সাধারণ রাস্তার ধারে। লূত-সম্প্রদায়ের জনপদ মদীনা হতে সিরিয়া যাওয়ার পথে পড়ে। প্রত্যেক যাতায়াতকারীকে তাদের জনপদের উপর দিয়েই পার হতে হয়। বলা হয় যে, তাদের মোট পাঁচটি জনবসতি ছিল। সাদুম, এটিই ছিল সবের কেন্দ্রস্থল, স্বাবাহ, সা'ওয়াহ, আসরাহ ও দূমা। বলা হয় যে, জিব্রীল (আঃ) নিজ বাহুতে ঐ সকল জনপদকে নিয়ে আকাশে চড়েন, এমনকি আসমানবাসিগণ তাদের কুকুর ও মোরগের আওয়াজ শুনতে পান। তারপর সেই জনপদকে (উষ্ট্রী দিয়ে) পৃথিবীতে নিক্ষেপ করা হয়। (ইবনে কাসীর) তবে এ কথার কোন সূত্র নেই।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন