সূরা আল-ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী — الفرقان) (আয়াত 12)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




25 আল-ফুরকান(الفرقان), আয়াত ১২

إِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا 12 ١٢

অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। (১২)

তাফসির
১২ দূর হতে (জাহান্নাম) যখন ওদেরকে দেখবে, তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে।[১] [১] অর্থাৎ, জাহান্নাম কাফেরদেরকে দূর থেকে হাশরের মাঠে দেখেই রাগে জ্বলে উঠবে এবং তাদেরকে ক্রোধের বেষ্টনে নেওয়ার জন্য তর্জন-গর্জন করবে। যেমন, অন্যত্র বলা হয়েছে, { إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ، تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ } অর্থাৎ, যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা (ক্রোধে) উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। (সূরা মুলক আল-মুলক ৬৭: আয়াত) জাহান্নামের দেখা, গর্জন করা এক বাস্তব সত্য ব্যাপার। কোন রূপক বর্ণনা নয়। আল্লাহর জন্য জাহান্নামের বোধশত্তি ও অনুভব করার ক্ষমতা সৃষ্টি করা কঠিন নয়। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি তাকে বাকশক্তি দান করবেন এবং সে আল্লাহর { هَلِ امْتَلَأْتِ } (তুমি কি পূর্ণ হয়ে গেছ?) এর উত্তরে { هَلْ مِن مَّزِيدٍ } (আরো আছে কি?) বলবে। (সূরা কাফ ক্বাফ ৫০:৩০ আয়াত)

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন