সূরা আল-ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী — الفرقان) (আয়াত 14)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




25 আল-ফুরকান(الفرقان), আয়াত ১৪

لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا 14 ١٤

বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক। (১৪)

তাফসির
১৪ (ওদেরকে বলা হবে,) ‘আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না; বরং বহুবার ধ্বংস কামনা করতে থাক।’[১] [১] অর্থাৎ, জাহান্নামী যখন আযাবে অতিষ্ঠ হয়ে মৃত্যু ও ধ্বংস কামনা করবে, তখন তাদেরকে বলা হবে, একটি মৃত্যু নয় বরং বহু মৃত্যুর কামনা কর। অর্থ হল, এখন তোমাদের ভাগ্যে চিরস্থায়ী বিভিন্ন ধরনের শাস্তি আর শাস্তিই রয়েছে। অর্থাৎ, মৃত্যু কামনা করলে বহু মৃত্যু কামনা করতে হবে। সুতরাং তোমরা কতকাল আর মৃত্যু দাবী করবে?!

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন