তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি। (৩৩)
তাফসির
৩৩ ওরা তোমার নিকট কোন সমস্যা উপস্থিত করলেই আমি তোমাকে ওর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা দান করি।১ [১] এখানে সময়ের ব্যবধানে কিছু কিছু করে কুরআন অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনা করা হচ্ছে যে, মুশরিকরা যখনই কোন উদাহরণ অথবা আপত্তি বা কোন সন্দেহ উপস্থাপিত করবে, আমি তখনই কুরআনের মাধ্যমে তার উত্তর বা ব্যাখ্যা প্রদান করব। এর ফলে তাদের অন্যদেরকে পথহারা করার সুযোগ থাকবে না।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন