সূরা আল-ইমরান (ইমরানের পরিবার — آل عمران) (আয়াত 48)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




3 আল-ইমরান(آل عمران), আয়াত ৪৮

وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ 48 ٤٨

আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জিল। (৪৮)

তাফসির
৪৮ তিনি (আল্লাহ) তাকে শিক্ষা দেবেন লিখন, [১] প্রজ্ঞা, তওরাত ও ইঞ্জীল। [১] كِتَابٌ এর অর্থ লিখন বা লেখা; যেমন অনুবাদে তা-ই গ্রহণ করা হয়েছে। অথবা কিতাব বলতে ইঞ্জীল ও তাওরাত ছাড়াও আরো একটি কিতাব যার জ্ঞান আল্লাহ ওদেরকে দিয়েছিলেন। (ক্বুরত্ববী) অথবা তাওরাত ও ইঞ্জীল হল 'কিতাব' আর 'হিকমাহ' তার তফসীর বা ব্যাখ্যা।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন