সূরা আন-নিসা (নারীগণ — النساء) (আয়াত 115)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




4 আন-নিসা(النساء), আয়াত ১১৫

وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا 115 ١١٥

যে কেউ রসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ঐ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান। (১১৫)

তাফসির
১১৫. যে ব্যক্তি সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসূল আনিত বিধানের বিরোধিতা করে ও তার সাথে হঠকারিতা দেখায়। উপরন্তু সে মু’মিনদের পথ ভিন্ন অন্য কোন পথ অবলম্বন করে আমি তাকে ও তার চয়িত ব্যাপারটিকে প্রত্যাখ্যান করি এবং তাকে সত্য গ্রহণের তাওফীক দেই না। কারণ, সে ইচ্ছাকৃত সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। যার উত্তপ্ততা সে ভোগ করবে। যা তার অধিবাসীদের জন্য একটি নিকৃষ্ট গন্তব্যস্থল।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন