সূরা আন-নিসা (নারীগণ — النساء) (আয়াত 117)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




4 আন-নিসা(النساء), আয়াত ১১৭

إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا 117 ١١٧

তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। (১১৭)

তাফসির
১১৭. এ মুশরিকরা যাদের ইবাদাত করে ও আল্লাহর সাথে যাদেরকে আহŸান করে তারা হলো বস্তুতঃ মহিলাদের নামধারী কিছু মূর্তি যেমন: লাত ও উযযা। যারা কোন ধরনের লাভ ও ক্ষতি করতে পারে না। তারা মূলতঃ এরই মাধ্যমে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে আসা শয়তানেরই ইবাদাত করছে। যাতে কোন ধরনের কল্যাণ নেই। কারণ, সেই তো মানুষদেরকে মূর্তি পূজার আদেশ করেছে।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন