আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। (৫১)
তাফসির
৫১ মানুষের প্রতি অনুগ্রহ করলে, সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়[১] এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে, সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়।২ [১] অর্থাৎ, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যের অনুসরণ করা থেকে দূরে সরে যায় এবং ঔদ্ধত্য প্রকাশ করে থাকে। [২] অর্থাৎ, আল্লাহর কাছে কাকুতি-মিনতি ও অনুনয়-বিনয় সহকারে লম্বা-চওড়া দু'আ করে; যাতে ঐ বিপদ ও অনিষ্ট দূর করে দেন। এমন মানুষ দুঃখ ও বিপদে আল্লাহকে স্মরণ করে, কিন্তু সুখ ও স্বাচ্ছন্দ্যে তাঁকে ভুলে বসে। অভাব-অনটনের সময় সে তাঁর কাছে ফরিয়াদ করে, কিন্তু ধনবত্তা ও সচ্ছলতার সময় তাঁকে স্মরণ করে না।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন