তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে। (২৩)
তাফসির
২৩ সুতরাং (আমি বললাম,) তুমি আমার দাসদেরকে নিয়ে রাতারাতি বের হয়ে পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।১ [১] আল্লাহ তাঁর দু'আ কবুল করলেন এবং তাঁকে নির্দেশ দিলেন যে, বানী-ইস্রাঈলদেরকে নিয়ে রাতারাতি এখান থেকে বেরিয়ে পড়। আর হ্যাঁ, ভয় পেয়ো না, ওরা তোমাদের পিছে ধাওয়া করবে।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন