সূরা আদ-দোখান (ধোঁয়া — الدخان) (আয়াত 57)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




44 আদ-দোখান(الدخان), আয়াত ৫৭

فَضْلًا مِنْ رَبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ 57 ٥٧

আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। (৫৭)

তাফসির
৫৭ (এ প্রতিদান) তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ।[১] এটিই তো মহাসাফল্য। [১] যেমন হাদীসেও আছে, রসূল (সাঃ) বলেছেন, "এ কথা জেনে নাও যে, তোমাদের মধ্যে কাউকেও তার আমল জান্নাতে নিয়ে যাবে না।" সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনাকেও? বললেন, "হ্যাঁ, আমাকেও। তবে আল্লাহ আমাকে তাঁর অনুগ্রহ ও দয়ায় আচ্ছাদিত করে নিবেন।" (বুখারীঃ কিতাবুর রিক্বাক, মুসলিম)

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন