আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। (৪৬)
তাফসির
৪৬ (আমি ধ্বংস করেছিলাম) তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়।১ [১] নূহ (আঃ)-এর সম্প্রদায় আ'দ, ফিরাউন এবং সামূদ ইত্যাদি সম্প্রদায়ের বহু পূর্বে অতিবাহিত হয়েছে। তারাও আল্লাহর আনুগত্য করার পরিবর্তে তাঁর অবাধ্যতার পথ অবলম্বন করেছিল। পরিশেষে তাদেরকে প্লাবনে ডুবিয়ে দেওয়া হল।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন