সূরা আত্ব-তূর (তূর পর্বত — الطور) (আয়াত 24)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




52 আত্ব-তূর(الطور), আয়াত ২৪

وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ 24 ٢٤

সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে। (২৪)

তাফসির
২৪ তাদের (সেবায়) তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে; যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ।
[১] অর্থাৎ, জান্নাতীদের সেবার জন্যে তাদেরকে চিরকিশোর সেবকও দেওয়া হবে। যারা তাদের সেবা-শুশ্রূষার কাজে ঘুরে বেড়াবে। আর সৌন্দর্যে ও চমৎকারিত্বে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় তারা হবে সেই মুক্তাসদৃশ, যাকে সুরক্ষিত রাখা হয় এই আশঙ্কায় যে, যাতে হাত লেগে তার চমক ও ঔজ্জ্বল্য নষ্ট হয়ে না যায়।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন