সূরা আত্ব-তূর (তূর পর্বত — الطور) (আয়াত 4)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




52 আত্ব-তূর(الطور), আয়াত ৪

وَالْبَيْتِ الْمَعْمُورِ 4 ٤

কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের (৪)

তাফসির
শপথ বায়তুল মা’মূরের,
[১] 'বায়তে মা'মূর' হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা, যেখানে ফিরিশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফিরিশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফিরিশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাঁদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না। আর এ কথা মি'রাজের ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ 'বায়তে মা'মূর' বলতে 'কা'বা-ঘর' বুঝিয়েছেন। যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। 'মা'মূর' শব্দটির অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন