সূরা আল-ক্বামার (চন্দ্র — القمر) (আয়াত 20)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




54 আল-ক্বামার(القمر), আয়াত ২০

تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ 20 ٢٠

তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড। (২০)

তাফসির
২০ তা মানুষকে উৎখাত করেছিল উৎপাটিত খেজুর কান্ডের ন্যায়।
[১] এতে তাদের দেহের উচ্চতার সাথে সাথে অক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে। আল্লাহর শাস্তির মোকাবেলায় তারা কিছুই করতে পারেনি। অথচ তারা নিজের শক্তি-সামর্থ্যের ব্যাপারে চরম অহংকারী ছিল। أَعْجَازُ হল عِجْزٌ এর বহুবচন। কোন জিনিসের পিছনের অংশকে বলা হয়। مُنْقَعِرٌ যে স্বীয় মূল থেকে উপড়ে যাওয়া বা কেটে যাওয়া। অর্থাৎ, উৎপাটিত খেজুরের কান্ডের (বা কাটা গুঁড়ির) মত তাদের লাশগুলো মাটিতে পড়েছিল।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন