সূরা আল-আনআম (পশুগণ — الأنعام) (আয়াত 114)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




6 আল-আনআম(الأنعام), আয়াত ১১৪

أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا ۚ وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ 114 ١١٤

তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ন করেছেন? আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি, তারা নিশ্চিত জানে যে, এটি আপনার প্রতি পালকের পক্ষ থেকে সত্যসহ অবর্তীর্ন হয়েছে। অতএব, আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। (১১৪)

তাফসির
১১৪ সে বলল, ‘হ্যাঁ! এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদেরও অন্তর্ভুক্ত হবে।’
[১] যাদুকরেরা ছিল যেহেতু দুনিয়ার আকাঙ্ক্ষী; দুনিয়ার জন্যই তারা যাদু শিখেছে। সেই জন্য তারা এই সুযোগকে কাজে লাগাতে চাইল। তারা ভাবল যে, এই সময় আমাদেরকে বাদশাহর প্রয়োজন হয়েছে, অতএব এই সুযোগে অধিক পারিশ্রমিক চেয়ে নেওয়া যাক। সুতরাং তারা নিজেদের সাফল্যের উপর পারিশ্রমিক দাবী করল। যা শুনে ফিরআউন বলল, পারিশ্রমিকই নয়; বরং তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বলে গণ্য হবে।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন