এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। (১২৯)
তাফসির
১২৯ তারা বলল, ‘আমাদের নিকট আপনার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি[১] এবং আপনার আসার পরেও।’[২] সে বলল, ‘শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তিনি রাজ্যে তাদের (বদলে) তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তোমরা কিরূপ কাজ কর, তা তিনি দেখবেন।’৩ [১] এখানে মূসা (আঃ)-এর জন্মের পূর্বে যে অত্যাচার তাদের উপর হয়েছিল সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। [২] যাদুকরদের ঘটনার পর অত্যাচারের এটা নতুন যুগ, যা মূসা (আঃ)-এর আসার পর তাদের উপর শুরু হয়। [৩] মূসা (আঃ) সান্ত্বনা দিলেন যে, তোমরা ঘাবড়ে যাবে না, অচিরেই আল্লাহ তোমাদের শত্রুকে বিনাশ করবেন এবং এখানকার রাজত্ব তোমাদেরকে দান করবেন। আর তারপর তোমাদের পরীক্ষার এক নতুন কাল শুরু হবে। এখন দুঃখ-কষ্ট দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরে নিয়ামত, সম্মান ও রাজ্য দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন