সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। (১৮)
তাফসির
১৮ সেদিন পেশ করা হবে তোমাদেরকে[১] এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। [১] এই পেশকরণ এই জন্য হবে না যে, আল্লাহ যাকে জানেন না, তাকে জেনে নেবেন। তিনি তো সকলকেই জানেন। বরং পেশ বা উপস্থিত করা হবে কেবল মানুষের উপর হুজ্জত কায়েম করার জন্য। নচেৎ, আল্লাহর কাছে তো কারো কোন জিনিসই গোপন নেই।
বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন