সূরা নূহ (نوح) (আয়াত 26)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




71 নূহ(نوح), আয়াত ২৬

وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا 26 ٢٦

নূহ আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না। (২৬)

তাফসির
২৬ নূহ আরো বলেছিল, ‘হে আমার প্রতিপালক! পৃথিবীতে অবিশ্বাসীদের মধ্য হতে কাউকেও অবশিষ্ট রেখো না।
[১] নূহ (আঃ) এই বদ্দুআ তখন করেছিলেন, যখন তিনি তাদের ঈমান আনার ব্যাপারে একেবারে নিরাশ হয়ে গেলেন এবং আল্লাহও তাঁকে জানিয়ে দিলেন যে, ওদের মধ্য হতে আর কেউ-ই ঈমান আনবে না। (সূরা হূদ হুদ ১১:৩৬ আয়াত) دَيَّارٌ، فَيْعَالٌ এর ওজনে। আসলে ছিল دَيْوَارٌ তারপর و কে ي দ্বারা পরিবর্তন করে সন্ধি করে দেওয়া হয়। এর অর্থঃ مَنْ يَسْكُنُ الدِّيَارَ (গৃহবাসী) অর্থাৎ, কোন গৃহবাসীকে অর্থাৎ, কাউকেও ছেড়ো না।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন