সূরা আল-কিয়ামাহ (পুনরুত্থান) — سُورَةُ القيامة
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ i
75:১আমি শপথ করি কেয়ামত দিবসের (১)
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ i
75:২আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- (২)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ i
75:৩মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? (৩)
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ i
75:৪পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। (৪)
بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ i
75:৫বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় (৫)
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ i
75:৬সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে? (৬)
فَإِذَا بَرِقَ الْبَصَرُ i
75:৭যখন দৃষ্টি চমকে যাবে (৭)
وَخَسَفَ الْقَمَرُ i
75:৮চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। (৮)
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ i
75:৯এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে- (৯)
يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ i
75:১০সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ? (১০)
كَلَّا لَا وَزَرَ i
75:১১না কোথাও আশ্রয়স্থল নেই। (১১)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ i
75:১২আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। (১২)
يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ i
75:১৩সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। (১৩)
بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ i
75:১৪বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। (১৪)
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ i
75:১৫যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। (১৫)
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ i
75:১৬তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। (১৬)
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ i
75:১৭এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। (১৭)
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ i
75:১৮অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। (১৮)
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ i
75:১৯এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। (১৯)
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ i
75:২০কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস (২০)
وَتَذَرُونَ الْآخِرَةَ i
75:২১এবং পরকালকে উপেক্ষা কর। (২১)
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ i
75:২২সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। (২২)
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ i
75:২৩তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। (২৩)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ i
75:২৪আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে। (২৪)
تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ i
75:২৫তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে। (২৫)
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ i
75:২৬কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে। (২৬)
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ i
75:২৭এবং বলা হবে, কে ঝাড়বে (২৭)
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ i
75:২৮এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে। (২৮)
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ i
75:২৯এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। (২৯)
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ i
75:৩০সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে। (৩০)
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ i
75:৩১সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি; (৩১)
وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ i
75:৩২পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। (৩২)
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ i
75:৩৩অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে। (৩৩)
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ i
75:৩৪তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। (৩৪)
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ i
75:৩৫অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ। (৩৫)
أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى i
75:৩৬মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (৩৬)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ i
75:৩৭সে কি স্খলিত বীর্য ছিল না? (৩৭)
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ i
75:৩৮অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। (৩৮)
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ i
75:৩৯অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। (৩৯)
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ i
75:৪০তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? (৪০)