সূরা আল-কিয়ামাহ (পুনরুত্থান — القيامة) (আয়াত 1)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




75 আল-কিয়ামাহ(القيامة), আয়াত ১

لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ 1 ١

আমি শপথ করি কেয়ামত দিবসের (১)

তাফসির
আমি শপথ করছি কিয়ামত দিবসের।
[১] لاَ أُقْسِمُ তে لاَ হরফটি অতিরিক্ত। আর এটা আরবী বাকপদ্ধতির বিশেষ রীতি। যেমন,{ مَا مَنَعَكَ أَلاَّ تَسْجُدَ } (সূরা আ'রাফ আল-আরাফ ৭:১২ আয়াত) { لِئَلاَّ يَعْلَمَ أَهْلُ الْكِتَابِ } (সূরা হাদীদ আল-হাদিদ ৫৭:২৯ আয়াত) আরো অন্যান্য সূরাতেও এইরূপ ব্যবহার হয়েছে। কেউ কেউ বলেছেন, এই শপথের পূর্বে কাফেরদের কথার খন্ডন করা হয়েছে। তারা বলত যে, মরণের পর আর কোন জীবন নেই। لاَ এর দ্বারা বলা হল যে, তোমরা যেমন বলছ, ব্যাপারটা তেমন নয়। আমি কিয়ামতের দিনের কসম খেয়ে বলছি। আর কিয়ামতের দিনের কসম খাওয়ার উদ্দেশ্য তার গুরুত্ব ও মাহাত্ম্যকে স্পষ্ট করা।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন