সূরা আল-মুরসালাত (প্রেরিতরা) — سُورَةُ المرسلات
وَالْمُرْسَلَاتِ عُرْفًا i
▶ 77:1কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ (১)
فَالْعَاصِفَاتِ عَصْفًا i
▶ 77:2সজোরে প্রবাহিত ঝটিকার শপথ (২)
وَالنَّاشِرَاتِ نَشْرًا i
▶ 77:3মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ (৩)
فَالْفَارِقَاتِ فَرْقًا i
▶ 77:4মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং (৪)
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا i
▶ 77:5ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- (৫)
عُذْرًا أَوْ نُذْرًا i
▶ 77:6ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। (৬)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ i
▶ 77:7নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। (৭)
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ i
▶ 77:8অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে (৮)
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ i
▶ 77:9যখন আকাশ ছিদ্রযুক্ত হবে (৯)
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ i
▶ 77:10যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং (১০)
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ i
▶ 77:11যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে (১১)
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ i
▶ 77:12এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? (১২)
لِيَوْمِ الْفَصْلِ i
▶ 77:13বিচার দিবসের জন্য। (১৩)
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ i
▶ 77:14আপনি জানেন বিচার দিবস কি? (১৪)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:15সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (১৫)
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ i
▶ 77:16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? (১৬)
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ i
▶ 77:17অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। (১৭)
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ i
▶ 77:18অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। (১৮)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:19সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (১৯)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ i
▶ 77:20আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? (২০)
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ i
▶ 77:21অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে (২১)
إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ i
▶ 77:22এক নির্দিষ্টকাল পর্যন্ত (২২)
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ i
▶ 77:23অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? (২৩)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:24সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (২৪)
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا i
▶ 77:25আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে (২৫)
أَحْيَاءً وَأَمْوَاتًا i
▶ 77:26জীবিত ও মৃতদেরকে? (২৬)
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا i
▶ 77:27আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। (২৭)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:28সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (২৮)
انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ i
▶ 77:29চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। (২৯)
انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ i
▶ 77:30চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে (৩০)
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ i
▶ 77:31যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। (৩১)
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ i
▶ 77:32এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। (৩২)
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ i
▶ 77:33যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। (৩৩)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:34সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৩৪)
هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ i
▶ 77:35এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। (৩৫)
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ i
▶ 77:36এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। (৩৬)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:37সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৩৭)
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ i
▶ 77:38এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। (৩৮)
فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ i
▶ 77:39অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। (৩৯)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:40সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪০)
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ i
▶ 77:41নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- (৪১)
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ i
▶ 77:42এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। (৪২)
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ i
▶ 77:43বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। (৪৩)
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ i
▶ 77:44এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। (৪৪)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:45সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৫)
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ i
▶ 77:46কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। (৪৬)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:47সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৭)
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ i
▶ 77:48যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। (৪৮)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
▶ 77:49সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৯)
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ i
▶ 77:50এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে? (৫০)