সূরা আল-মুরসালাত (প্রেরিতরা) — سُورَةُ المرسلات
وَالْمُرْسَلَاتِ عُرْفًا i
77:১কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ (১)
فَالْعَاصِفَاتِ عَصْفًا i
77:২সজোরে প্রবাহিত ঝটিকার শপথ (২)
وَالنَّاشِرَاتِ نَشْرًا i
77:৩মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ (৩)
فَالْفَارِقَاتِ فَرْقًا i
77:৪মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং (৪)
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا i
77:৫ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- (৫)
عُذْرًا أَوْ نُذْرًا i
77:৬ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। (৬)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ i
77:৭নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। (৭)
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ i
77:৮অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে (৮)
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ i
77:৯যখন আকাশ ছিদ্রযুক্ত হবে (৯)
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ i
77:১০যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং (১০)
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ i
77:১১যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে (১১)
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ i
77:১২এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? (১২)
لِيَوْمِ الْفَصْلِ i
77:১৩বিচার দিবসের জন্য। (১৩)
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ i
77:১৪আপনি জানেন বিচার দিবস কি? (১৪)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:১৫সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (১৫)
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ i
77:১৬আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? (১৬)
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ i
77:১৭অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। (১৭)
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ i
77:১৮অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। (১৮)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:১৯সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (১৯)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ i
77:২০আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? (২০)
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ i
77:২১অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে (২১)
إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ i
77:২২এক নির্দিষ্টকাল পর্যন্ত (২২)
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ i
77:২৩অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? (২৩)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:২৪সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (২৪)
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا i
77:২৫আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে (২৫)
أَحْيَاءً وَأَمْوَاتًا i
77:২৬জীবিত ও মৃতদেরকে? (২৬)
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا i
77:২৭আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। (২৭)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:২৮সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (২৮)
انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ i
77:২৯চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। (২৯)
انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ i
77:৩০চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে (৩০)
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ i
77:৩১যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। (৩১)
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ i
77:৩২এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। (৩২)
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ i
77:৩৩যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। (৩৩)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৩৪সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৩৪)
هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ i
77:৩৫এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। (৩৫)
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ i
77:৩৬এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। (৩৬)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৩৭সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৩৭)
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ i
77:৩৮এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। (৩৮)
فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ i
77:৩৯অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। (৩৯)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৪০সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪০)
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ i
77:৪১নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- (৪১)
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ i
77:৪২এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। (৪২)
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ i
77:৪৩বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। (৪৩)
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ i
77:৪৪এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। (৪৪)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৪৫সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৫)
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ i
77:৪৬কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। (৪৬)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৪৭সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৭)
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ i
77:৪৮যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। (৪৮)
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ i
77:৪৯সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৪৯)
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ i
77:৫০এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে? (৫০)