সূরা আন-নাজিয়াত (প্রচণ্ড টানদাতা) — سُورَةُ النازعات
وَالنَّازِعَاتِ غَرْقًا i
79:১শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে (১)
وَالنَّاشِطَاتِ نَشْطًا i
79:২শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; (২)
وَالسَّابِحَاتِ سَبْحًا i
79:৩শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে (৩)
فَالسَّابِقَاتِ سَبْقًا i
79:৪শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং (৪)
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا i
79:৫শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে। (৫)
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ i
79:৬যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী (৬)
تَتْبَعُهَا الرَّادِفَةُ i
79:৭অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী; (৭)
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ i
79:৮সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে। (৮)
أَبْصَارُهَا خَاشِعَةٌ i
79:৯তাদের দৃষ্টি নত হবে। (৯)
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ i
79:১০তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই- (১০)
أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً i
79:১১গলিত অস্থি হয়ে যাওয়ার পরও? (১১)
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ i
79:১২তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! (১২)
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ i
79:১৩অতএব, এটা তো কেবল এক মহা-নাদ (১৩)
فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ i
79:১৪তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। (১৪)
هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ i
79:১৫মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি? (১৫)
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى i
79:১৬যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন (১৬)
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ i
79:১৭ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে। (১৭)
فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ i
79:১৮অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? (১৮)
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ i
79:১৯আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর। (১৯)
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ i
79:২০অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। (২০)
فَكَذَّبَ وَعَصَىٰ i
79:২১কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। (২১)
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ i
79:২২অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। (২২)
فَحَشَرَ فَنَادَىٰ i
79:২৩সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল (২৩)
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ i
79:২৪এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা। (২৪)
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ i
79:২৫অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। (২৫)
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَىٰ i
79:২৬যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে। (২৬)
أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا i
79:২৭তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? (২৭)
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا i
79:২৮তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। (২৮)
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا i
79:২৯তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। (২৯)
وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا i
79:৩০পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। (৩০)
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا i
79:৩১তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন (৩১)
وَالْجِبَالَ أَرْسَاهَا i
79:৩২পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন (৩২)
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ i
79:৩৩তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। (৩৩)
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ i
79:৩৪অতঃপর যখন মহাসংকট এসে যাবে। (৩৪)
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ i
79:৩৫অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে (৩৫)
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ i
79:৩৬এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে (৩৬)
فَأَمَّا مَنْ طَغَىٰ i
79:৩৭তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; (৩৭)
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا i
79:৩৮এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে (৩৮)
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ i
79:৩৯তার ঠিকানা হবে জাহান্নাম। (৩৯)
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ i
79:৪০পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে (৪০)
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ i
79:৪১তার ঠিকানা হবে জান্নাত। (৪১)
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا i
79:৪২তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? (৪২)
فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا i
79:৪৩এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? (৪৩)
إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا i
79:৪৪এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। (৪৪)
إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا i
79:৪৫যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। (৪৫)
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا i
79:৪৬যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। (৪৬)