সূরা আবাসা (ভ্রুকুটি করেছিলেন) — سُورَةُ عبس
عَبَسَ وَتَوَلَّىٰ i
▶ 80:1তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। (১)
أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ i
▶ 80:2কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। (২)
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ i
▶ 80:3আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত (৩)
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ i
▶ 80:4অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। (৪)
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ i
▶ 80:5পরন্তু যে বেপরোয়া (৫)
فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ i
▶ 80:6আপনি তার চিন্তায় মশগুল। (৬)
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ i
▶ 80:7সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। (৭)
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ i
▶ 80:8যে আপনার কাছে দৌড়ে আসলো (৮)
وَهُوَ يَخْشَىٰ i
▶ 80:9এমতাবস্থায় যে, সে ভয় করে (৯)
فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ i
▶ 80:10আপনি তাকে অবজ্ঞা করলেন। (১০)
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ i
▶ 80:11কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। (১১)
فَمَنْ شَاءَ ذَكَرَهُ i
▶ 80:12অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। (১২)
فِي صُحُفٍ مُكَرَّمَةٍ i
▶ 80:13এটা লিখিত আছে সম্মানিত (১৩)
مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ i
▶ 80:14উচ্চ পবিত্র পত্রসমূহে (১৪)
بِأَيْدِي سَفَرَةٍ i
▶ 80:15লিপিকারের হস্তে (১৫)
كِرَامٍ بَرَرَةٍ i
▶ 80:16যারা মহৎ, পূত চরিত্র। (১৬)
قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ i
▶ 80:17মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! (১৭)
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ i
▶ 80:18তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? (১৮)
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ i
▶ 80:19শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। (১৯)
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ i
▶ 80:20অতঃপর তার পথ সহজ করেছেন (২০)
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ i
▶ 80:21অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। (২১)
ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ i
▶ 80:22এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। (২২)
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ i
▶ 80:23সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। (২৩)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ i
▶ 80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক (২৪)
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا i
▶ 80:25আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি (২৫)
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا i
▶ 80:26এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি (২৬)
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا i
▶ 80:27অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য (২৭)
وَعِنَبًا وَقَضْبًا i
▶ 80:28আঙ্গুর, শাক-সব্জি (২৮)
وَزَيْتُونًا وَنَخْلًا i
▶ 80:29যয়তুন, খর্জূর (২৯)
وَحَدَائِقَ غُلْبًا i
▶ 80:30ঘন উদ্যান (৩০)
وَفَاكِهَةً وَأَبًّا i
▶ 80:31ফল এবং ঘাস (৩১)
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ i
▶ 80:32তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। (৩২)
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ i
▶ 80:33অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে (৩৩)
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ i
▶ 80:34সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে (৩৪)
وَأُمِّهِ وَأَبِيهِ i
▶ 80:35তার মাতা, তার পিতা (৩৫)
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ i
▶ 80:36তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। (৩৬)
لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ i
▶ 80:37সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (৩৭)
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ i
▶ 80:38অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল (৩৮)
ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ i
▶ 80:39সহাস্য ও প্রফুল্ল। (৩৯)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ i
▶ 80:40এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। (৪০)
تَرْهَقُهَا قَتَرَةٌ i
▶ 80:41তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। (৪১)
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ i
▶ 80:42তারাই কাফের পাপিষ্ঠের দল। (৪২)