সূরা আবাসা (ভ্রুকুটি করেছিলেন) — سُورَةُ عبس
عَبَسَ وَتَوَلَّىٰ i
80:১তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। (১)
أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ i
80:২কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। (২)
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ i
80:৩আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত (৩)
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ i
80:৪অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। (৪)
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ i
80:৫পরন্তু যে বেপরোয়া (৫)
فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ i
80:৬আপনি তার চিন্তায় মশগুল। (৬)
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ i
80:৭সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। (৭)
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ i
80:৮যে আপনার কাছে দৌড়ে আসলো (৮)
وَهُوَ يَخْشَىٰ i
80:৯এমতাবস্থায় যে, সে ভয় করে (৯)
فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ i
80:১০আপনি তাকে অবজ্ঞা করলেন। (১০)
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ i
80:১১কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। (১১)
فَمَنْ شَاءَ ذَكَرَهُ i
80:১২অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। (১২)
فِي صُحُفٍ مُكَرَّمَةٍ i
80:১৩এটা লিখিত আছে সম্মানিত (১৩)
مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ i
80:১৪উচ্চ পবিত্র পত্রসমূহে (১৪)
بِأَيْدِي سَفَرَةٍ i
80:১৫লিপিকারের হস্তে (১৫)
كِرَامٍ بَرَرَةٍ i
80:১৬যারা মহৎ, পূত চরিত্র। (১৬)
قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ i
80:১৭মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! (১৭)
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ i
80:১৮তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? (১৮)
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ i
80:১৯শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। (১৯)
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ i
80:২০অতঃপর তার পথ সহজ করেছেন (২০)
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ i
80:২১অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। (২১)
ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ i
80:২২এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। (২২)
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ i
80:২৩সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। (২৩)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ i
80:২৪মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক (২৪)
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا i
80:২৫আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি (২৫)
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا i
80:২৬এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি (২৬)
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا i
80:২৭অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য (২৭)
وَعِنَبًا وَقَضْبًا i
80:২৮আঙ্গুর, শাক-সব্জি (২৮)
وَزَيْتُونًا وَنَخْلًا i
80:২৯যয়তুন, খর্জূর (২৯)
وَحَدَائِقَ غُلْبًا i
80:৩০ঘন উদ্যান (৩০)
وَفَاكِهَةً وَأَبًّا i
80:৩১ফল এবং ঘাস (৩১)
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ i
80:৩২তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। (৩২)
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ i
80:৩৩অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে (৩৩)
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ i
80:৩৪সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে (৩৪)
وَأُمِّهِ وَأَبِيهِ i
80:৩৫তার মাতা, তার পিতা (৩৫)
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ i
80:৩৬তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। (৩৬)
لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ i
80:৩৭সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (৩৭)
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ i
80:৩৮অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল (৩৮)
ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ i
80:৩৯সহাস্য ও প্রফুল্ল। (৩৯)
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ i
80:৪০এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। (৪০)
تَرْهَقُهَا قَتَرَةٌ i
80:৪১তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। (৪১)
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ i
80:৪২তারাই কাফের পাপিষ্ঠের দল। (৪২)