সূরা আত-তাকভির (আলো গুটানো) — سُورَةُ التكوير
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ i
81:১যখন সূর্য আলোহীন হয়ে যাবে (১)
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ i
81:২যখন নক্ষত্র মলিন হয়ে যাবে (২)
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ i
81:৩যখন পর্বতমালা অপসারিত হবে (৩)
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ i
81:৪যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে; (৪)
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ i
81:৫যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে (৫)
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ i
81:৬যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে (৬)
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ i
81:৭যখন আত্মাসমূহকে যুগল করা হবে (৭)
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ i
81:৮যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে (৮)
بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ i
81:৯কি অপরাধে তাকে হত্য করা হল? (৯)
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ i
81:১০যখন আমলনামা খোলা হবে (১০)
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ i
81:১১যখন আকাশের আবরণ অপসারিত হবে (১১)
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ i
81:১২যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে (১২)
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ i
81:১৩এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে (১৩)
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ i
81:১৪তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে। (১৪)
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ i
81:১৫আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়। (১৫)
الْجَوَارِ الْكُنَّسِ i
81:১৬চলমান হয় ও অদৃশ্য হয় (১৬)
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ i
81:১৭শপথ নিশাবসান ও (১৭)
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ i
81:১৮প্রভাত আগমন কালের (১৮)
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ i
81:১৯নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী (১৯)
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ i
81:২০যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী (২০)
مُطَاعٍ ثَمَّ أَمِينٍ i
81:২১সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। (২১)
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ i
81:২২এবং তোমাদের সাথী পাগল নন। (২২)
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ i
81:২৩তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। (২৩)
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ i
81:২৪তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না। (২৪)
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ i
81:২৫এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। (২৫)
فَأَيْنَ تَذْهَبُونَ i
81:২৬অতএব, তোমরা কোথায় যাচ্ছ? (২৬)
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ i
81:২৭এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ (২৭)
لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ i
81:২৮তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। (২৮)
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ i
81:২৯তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। (২৯)