সূরা আত-তাকভির (আলো গুটানো — التكوير) (আয়াত 23)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




81 আত-তাকভির(التكوير), আয়াত ২৩

وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ 23 ٢٣

তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। (২৩)

তাফসির
২৩ অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছে।
[১] এ কথা পূর্বে উল্লেখ হয়েছে যে, রসূল (সাঃ) জিবরীল (আঃ)-কে দুই বার তাঁর আসল আকৃতিতে দর্শন করেছেন। তার মধ্যে এক বারের উল্লেখ তো এখানেই এসেছে। এটা নবুঅতের প্রথম অবস্থার ঘটনা। সেই সময় জিবরীল (আঃ)-এর ছয় শত ডানা ছিল। যা আকাশের প্রান্তকে ঘিরে ফেলেছিল। দ্বিতীয়বার দেখেছেন মি'রাজের রাত্রে। যেমন সূরা নাজম আন-নাজম ৫৩: ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ নং আয়াতে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন