সূরা আল-ইনফিতার (বিভক্ত হওয়া) — سُورَةُ الإنفطار
إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ i
82:১যখন আকাশ বিদীর্ণ হবে (১)
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ i
82:২যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে (২)
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ i
82:৩যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে (৩)
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ i
82:৪এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে (৪)
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ i
82:৫তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। (৫)
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ i
82:৬হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? (৬)
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ i
82:৭যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। (৭)
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ i
82:৮যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। (৮)
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ i
82:৯কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর। (৯)
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ i
82:১০অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। (১০)
كِرَامًا كَاتِبِينَ i
82:১১সম্মানিত আমল লেখকবৃন্দ। (১১)
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ i
82:১২তারা জানে যা তোমরা কর। (১২)
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ i
82:১৩সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। (১৩)
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ i
82:১৪এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; (১৪)
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ i
82:১৫তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। (১৫)
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ i
82:১৬তারা সেখান থেকে পৃথক হবে না। (১৬)
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ i
82:১৭আপনি জানেন, বিচার দিবস কি? (১৭)
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ i
82:১৮অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি? (১৮)
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ i
82:১৯যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর। (১৯)