সূরা আল-মুতাফফিফিন (কম মাপদাতা) — سُورَةُ المطففين

এই সূরাটি কুরআনের 83 নম্বর সূরা এবং এতে 36 টি আয়াত রয়েছে। সূরা আল-মুতাফফিফিন কুরআনের ৮৩তম সূরা এবং এতে ৩৬টি আয়াত রয়েছে। এতে মাপ-জোখে কারচুপি, আখেরাত ও প্রতিদান আলোচনা করা হয়েছে।

সূরা আল-মুতাফফিফিন (কম মাপদাতা) — سُورَةُ المطففين

এছাড়াও পরিচিত: Wayl li al-Muṭaffifīn (পরিমাপে কম দেওয়াদের ধ্বংস), al-Taṭfīf (কম দেওয়া)

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ١٣ i

83:১৩

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা। (১৩)

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ ١٤ i

83:১৪

কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। (১৪)

كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ ١٥ i

83:১৫

কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। (১৫)

خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ ٢٦ i

83:২৬

তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। (২৬)

وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ ٣١ i

83:৩১

তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। (৩১)

وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ ٣٢ i

83:৩২

আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। (৩২)