সূরা আল-ইনশিকাক (বিদীর্ণ হওয়া) — سُورَةُ الإنشقاق
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ i
▶ 84:1যখন আকাশ বিদীর্ণ হবে (১)
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ i
▶ 84:2ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত (২)
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ i
▶ 84:3এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। (৩)
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ i
▶ 84:4এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। (৪)
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ i
▶ 84:5এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। (৫)
يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ i
▶ 84:6হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। (৬)
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ i
▶ 84:7যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে (৭)
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا i
▶ 84:8তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে (৮)
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا i
▶ 84:9এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে (৯)
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ i
▶ 84:10এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে (১০)
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا i
▶ 84:11সে মৃত্যুকে আহবান করবে (১১)
وَيَصْلَىٰ سَعِيرًا i
▶ 84:12এবং জাহান্নামে প্রবেশ করবে। (১২)
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا i
▶ 84:13সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল। (১৩)
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ i
▶ 84:14সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। (১৪)
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا i
▶ 84:15কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। (১৫)
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ i
▶ 84:16আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার (১৬)
وَاللَّيْلِ وَمَا وَسَقَ i
▶ 84:17এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে (১৭)
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ i
▶ 84:18এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে (১৮)
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ i
▶ 84:19নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। (১৯)
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ i
▶ 84:20অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? (২০)
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ i
▶ 84:21যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। (২১)
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ i
▶ 84:22বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। (২২)
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ i
▶ 84:23তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। (২৩)
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ i
▶ 84:24অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। (২৪)
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ i
▶ 84:25কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। (২৫)