সূরা আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ) — سُورَةُ البروج

এই সূরাটি কুরআনের 85 নম্বর সূরা এবং এতে 22 টি আয়াত রয়েছে। সূরা আল-বুরুজ কুরআনের ৮৫তম সূরা এবং এতে ২২টি আয়াত রয়েছে। এতে মুসলিমদের ধৈর্য, পুরস্কার ও দুশমনদের ধ্বংস বর্ণিত হয়েছে।

সূরা আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ) — سُورَةُ البروج

এছাড়াও পরিচিত: al-Samāʾ Dhāt al-Burūj (নক্ষত্রখচিত আকাশ)

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ٨ i

85:৮

তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল (৮)

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ٩ i

85:৯

যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু। (৯)

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ١٠ i

85:১০

যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা (১০)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ١١ i

85:১১

যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। (১১)