সূরা আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ — البروج) (আয়াত 11)

নিচের অনুসন্ধান টুলটি ব্যবহার করুন নির্দিষ্ট একটি সূরা থেকে এক বা একাধিক আয়াত দেখতে, পাশাপাশি আপনার নির্বাচিত ভাষায় তাদের অনুবাদ।




85 আল-বুরুজ(البروج), আয়াত ১১

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ 11 ١١

যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। (১১)

তাফসির
১১. নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান আনয়নপূর্বক সৎকাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে এমন উদ্যানসমূহ যেগুলোর অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীনালা। বস্তুতঃ তাদের উদ্দেশ্যে আল্লাহর প্রস্তুতকৃত এ সেই মহা সফলতা যার সাথে অন্য কোন সফলতার তুলনা নেই।

বিকল্পভাবে, নিচে প্রদত্ত স্মার্ট অনুসন্ধান বৈশিষ্ট্যটি ব্যবহার করুন