সূরা আত্ব-তারিক (রাতের আগন্তুক) — سُورَةُ الطارق
وَالسَّمَاءِ وَالطَّارِقِ i
86:১শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। (১)
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ i
86:২আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? (২)
النَّجْمُ الثَّاقِبُ i
86:৩সেটা এক উজ্জ্বল নক্ষত্র। (৩)
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ i
86:৪প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। (৪)
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ i
86:৫অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। (৫)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ i
86:৬সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (৬)
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ i
86:৭এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। (৭)
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ i
86:৮নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। (৮)
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ i
86:৯যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে (৯)
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ i
86:১০সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। (১০)
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ i
86:১১শপথ চক্রশীল আকাশের (১১)
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ i
86:১২এবং বিদারনশীল পৃথিবীর (১২)
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ i
86:১৩নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। (১৩)
وَمَا هُوَ بِالْهَزْلِ i
86:১৪এবং এটা উপহাস নয়। (১৪)
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا i
86:১৫তারা ভীষণ চক্রান্ত করে (১৫)
وَأَكِيدُ كَيْدًا i
86:১৬আর আমিও কৌশল করি। (১৬)
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا i
86:১৭অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। (১৭)